1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায় সারজিস

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২১১ বার

ডেক্স, রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতা দাবি এবং তার আটককে কেন্দ্র করে শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারজিস আলম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার ঘটনার একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়?

সারজিস লেখেন, ছাত্রদল কি ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায়? ছাত্রলীগ ট্যাগ দিতো শিবিরের, আর এরা জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধাকে ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের। তারপর আক্রমণ করছে।

তিনি আরও লিখেছেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কৃতকর্মের হাত ধরে হাসিনার পতনের বিদায় ঘণ্টা বাজতে শুরু করে। বিএনপি যদি ছাত্রদলকে কন্ট্রোল না করতে পারে তাহলে তাদের পরিণতিও একই দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews