
মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাজীবকে নবীনগর থানা পুলিশ আটক করেছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহানুর ইসলাম নিশ্চিত করেছেন যে রাজীব ৫ আগস্ট ২০২৪-এর একটি মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজীবকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। ওসি শাহানুর ইসলাম আরও জানান, ৫ আগস্টের আলোচিত মামলার প্রধান আসামি হিসেবে রাজীবের নাম থাকায় তাকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।
তার বিরুদ্ধে নবীনগর থানায় পূর্বেও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। রাজীবের আটকের ঘটনায় নবীনগরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় জনগণ ও বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, রাজীবকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply