
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
নেছারাবাদে মোঃ মফিজুর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার পশ্চিম সোহাগদল সরকারী প্রথমিক বিদ্যালয় এলাকা থেকে ৫ কেজি গাজাসহ তাকে আটক করে।
আটককৃত আসামী মোঃ মফিজুর রহমান উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রামের মৃত কেরাতম আলী ডাকুয়ার ছেলে। এ ঘটনায় নেছারাবাদ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে পুলিশ শনিবার (১৯ জুলাই) আসামীকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, পিরোজপুর ডিবি পুলিশ মাদক উদ্ধার অভিযান বের হলে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানা এলাকার সোহাগদল ইউনিয়নের উত্তর পশ্চিম সোহাগদল সরকারী প্রইমারী স্কুলের সামনে খালের পাঁকা ঘাটলা উপর কতিপয় লোক মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর সময় তাকে গ্রেফতার করে।
এ সময় আসামীর সাথে থাকা সাদা প্লাস্টিকের বাজারে ব্যাগ তল্লাশী করিলে ৫ কেজি গাজা উদ্ধার পূর্বক আসামীকে থানায় নিয়ে আসে।নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে শনিবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply