1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন প্রিন্স আল-ওয়ালিদ

  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৩১ বার

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজপরিবারের অন্যতম সদস্য এবং দীর্ঘ ২০ বছর কোমায় থাকা যুবরাজ প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। শনিবার, ১৯ জুলাই তারিখে ৩৬ বছর বয়সে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে গালফ নিউজ। দীর্ঘদিন কোমায় থাকার কারণে তিনি আন্তর্জাতিকভাবে ‘ঘুমন্ত যুবরাজ’ নামে পরিচিত ছিলেন।

প্রিন্স আল-ওয়ালিদ ১৯৯০ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন। তিনি সৌদি ধনকুবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের ভাগ্নে এবং প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন যুবরাজ আল-ওয়ালিদ। ওই দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এর পর থেকেই তিনি কোমায় ছিলেন এবং আর কখনো জ্ঞান ফেরেনি।

বিশ্বসেরা চিকিৎসক, বিশেষ করে আমেরিকান ও স্প্যানিশ বিশেষজ্ঞদের চিকিৎসা সত্ত্বেও তার অবস্থার উন্নতি ঘটেনি। কোমায় থাকার দীর্ঘ ২০ বছরে তিনি অচেতন অবস্থায় জীবন কাটান। মাঝে মাঝে তার অনিচ্ছাকৃত নড়াচড়া পরিবারের মাঝে ক্ষীণ আশার সঞ্চার করলেও তিনি পুরোপুরি সাড়া দেননি।

তার পিতা প্রিন্স খালেদ দীর্ঘ বছর ধরে ছেলের চিকিৎসা ও পরিচর্যায় নিবেদিত ছিলেন। তিনি কখনোই লাইফ সাপোর্ট বন্ধ করার প্রস্তাবে সম্মত হননি। তার বিশ্বাস ছিল, জীবন ও মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তার হাতে।

সৌদি আরবের একটি বিশেষায়িত হাসপাতালেই প্রিন্স আল-ওয়ালিদের শেষ সময় কাটে। তার মৃত্যু সংবাদে রাজপরিবার ও দেশের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কোমায় থাকার দীর্ঘ সময়ের জন্যই তিনি ‘ঘুমন্ত যুবরাজ’ নামে পরিচিতি পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews