1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নেছারাবাদে মাদকের বিরুদ্ধে, মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৯২ বার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদক মুক্ত সমাজ চাই” এই শ্লোগানকে সামনে রেখে নেছারাবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বদ্ধভূমির সামনের সড়কে আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোহাগদল ইউনিয়নের সর্বস্থরের জনগন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ওই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনের শুরুতেই ঢাকার মাইনস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করেন। মানববন্ধন শেষে বদ্ধভুমিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে এবং মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল মৃধা, সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ তপু রায়হান, সোহাগদল ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ নুর জামান, উপজেলা জাসাস এর সদস্য সচিব উজ্জল বিশ্বাস, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews