1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

রাজনীতি দেশ ও মানুষের কল্যানের জন্য : সাইফুল ইসলাম ফিরোজ

  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার

রাফসান জনি কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ॥

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির ঐতিহ্যবাহী মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে সম্প্রতি সংঘটিত বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেল ৫ টায় উপজেলা যুবদলের আহবায়ক সূজাউদ্দীন মাহমুদ পিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। মর্মান্তিক এ ঘটনার কথা তুলে ধরে আরও বক্তৃতা করেন যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক খোকা, মোস্তফা কামাল টিটো, আছাদুজ্জামান আছাদ, মাসুদুর রহমান মাসুদ, ডালিম প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, সম্প্রতি সংঘটিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দূর্ঘটনাটি দেশের সকল মানুষকে কাঁদিয়েছে। এটা অত্যন্ত মর্মান্তিক ও চরম কষ্টদায়ক বলেই কেঁদেছে সারা বাংলাদেশ। এমন অবস্থায় জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মিরা দূর্ঘটনায় নিহত আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, রাজনীতি হলো মানুষের কল্যানের জন্য।

কিন্ত মর্মান্তিক ঘটনাকে পূজি করে দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি মহল তাদের দোসরদের দিয়ে দেশকে অশান্ত করে তোলার ও ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজেই এ দূর্ঘটনার ব্যাপারে তদন্ত হওয়া জরুরী। কেন্দ্রিয় এই নেতা আরও বলেন, যেভাবেই হোক না প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীসহ যারা আগুনে ঝলসে মারা গেছেন,যারা বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটের বেডে শুয়ে কাতরাচ্ছেন তাদের কষ্টে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। তিনি নিজ দলের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, সকলকে মানবিক হতে হবে। মনে রাখতে হবে দেশ ও মানুষের কল্যানে কাজ করার নামই রাজনীতি।

শেষে যুবদল নেতা হাফেজ মোঃ আবুল বাশার মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতায় বিশেষ দোয়া পরিচালনা করেন। এ সময় বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews