1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ঢাকাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি চট্টগ্রামে ফিরে আসতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

জানা গেছে, ওইদিন সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে এসে পৌঁছে বিজি-১৪৮ ফ্লাইটটি। এরপর সকাল ৮টা ৩৭ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই এতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানের গতিপথ পরিবর্তন করে চট্টগ্রামে ফেরত আসেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নিরাপদে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। বর্তমানে বিমানটি বে নম্বর-৮ এ অবস্থান করছে। যাত্রীদের কেউ আহত হননি, সবাই নিরাপদে আছেন।”

এ বিষয়ে তদন্তের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews