1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

আগামী কয়েকদিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার

ঢাকা অফিস:প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।শফিকুল আলম বলেন, এটা সরকারের জন্য একটি ক্রুশিয়াল টাইম। আগামী পাঁচ থেকে সাত দিনেই বোঝা যাবে আমরা কোন পথে যাচ্ছি।

তিনি আশ্বস্ত করেন, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান রয়েছে।প্রেস সচিব আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন হবে উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ।

তিনি বলেন, অভ্যুত্থানের পর দেশের অর্থনৈতিক দুর্যোগ মোকাবিলা করে সরকার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পেরেছে। এটিই ছিল সরকারের বড় অর্জন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে শফিকুল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার সচেষ্ট।চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজির বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। প্রমাণ মিললে যে কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews