যশোর ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
২৯৯
বার
জুয়েল স্টাফ রিপোর্টারঃ
অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক থাকা দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
৩০ জুলাই ২০২৫ ইং তারিখ রাত ৮টা ৪৫ মিনিটে যশোর জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার রাজারহাট চামড়ার বাজার এলাকা থেকে মুড়লী খাঁ পাড়ার গহর আলীর ছেলে ইয়াসিন আরাফাত (২৭) নামের সাজা ওয়ারেন্টর পলাতক আসামিকে গ্রেফতার করে।
ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতেই মুড়ালির মোড় এলাকা থেকে আরও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান শাওন (২৩) কে গ্রেফতার করা হয়।সে মুড়লী খাঁ পাড়ার সালাম মীরের ছেলে তাঁর বিরুদ্ধেও দুই বছরের সাজা ওয়ারেন্ট রয়েছে।
অভিযানটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই অলক কুমার দে এবং এএসআই শামসুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত হয়।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply