1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

নেছারাবাদে মসজিদের টিউবওয়েলের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৪০ বার

নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদে মসজিদের নামে বরাদ্ধকৃত টিউবওয়েলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মোঃ আল-আমিনের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী ৭নং ওয়ার্র্ডে। ওই ওয়ার্ডের হাওলাদার বাড়ীর বায়তুল ফালাহ জামে মসজিদের নামে বরাদ্দ হওয়া একটি টিউবওয়েলের টাকা আত্মসাতের অভিযোগ করে মসজিদ কর্তৃপক্ষ।

মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, বিগত তিন বছর পূর্বে পিরোজপুর জেলা পরিষদ থেকে উপজেলার সারেংকাঠী ইউনিয়নে মোট ৯টি টিউবওয়েলের বরাদ্ধ দেওয়া হয়। বরাদ্ধকৃত টিউবওয়েলের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে ৮টি স্থাপন করা হলেও বাকি ১টি টিউবয়েল বায়তুল ফালাহ জামে মসজিদের জন্য বরাদ্ধ ছিল। যা এখনো স্থাপন না করে দিনের পর দিন আশ্বাস দিয়ে যাচ্ছে ইউপি সদস্য মোঃ আল আমিন।

মসজিদ কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ মিয়া অভিযোগ করে বলেন, “আমাদের মসজিদের জন্য জেলা পরিষদ একটি টিউবওয়েল বরাদ্ধ দেয়। কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ইউপি সদস্য আল আমিন তা স্থাপন করেননি। আমরা বারবার বলার পরও তিনি কোনো গুরুত্ব দেননি। বরং সেই টিউবয়েলের বরাদ্ধকৃত টাকা আত্মসাৎ করেছেন।”

মসজিদ কমিটির সদস্য আব্দুল কুদ্দুস খান বলেন, “আল আমিন কিছু পাইপ কিনেছিলেন বটে, কিন্তু টিউবওয়েল আজও স্থাপন করেননি। বারবার তাগিদ দিলেও তিনি কেবল কাল-পরশু বলে সময় ক্ষেপণ করছেন।” মসজিদের মুসল্লিদের টিউবওয়েলের জন্য দিন দিন ভোগান্তি ভাড়ছে।

সারেংকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি “আমি একাধিকবার তাকে বলেছি, কিন্তু টিউবওয়েলটি বসানো হয়নি। তবে শিগগিরই বসানো হবে।”

অভিযোগ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ আল আমিন হোসেন অভিযোগ স্বীকার করে বলেন, “জেলা পরিষদ থেকে টিউবওয়েলের জন্য ৫০,০০০ টাকা পেয়েছিলাম। কিছু পাইপ ক্রয় করেছি কাজ করার জন্য কিন্তু টিউবওয়েল বসানো হয়নি। আগামী এক মাসের মধ্যেই টিউবওয়েলটি স্থাপন করব।”

এ বিষয়ে মসজিদের মুসল্লি ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে টিউবওয়েল স্থাপন এবং অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews