ঢাকা অফিস:‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং সিলমোহর আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (৫ অগস্ট) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব অবমুক্ত করেন। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক গণআন্দোলনের স্মৃতি ও তাৎপর্যকে নতুনভাবে তুলে ধরা হলো।
নুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু নাসের খান।ডাকটিকিট, খাম ও সিলমোহরের মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগকে সংশ্লিষ্ট মহল সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।