1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন : প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার

অনলাইন নিউজঃ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়ার পরদিন থেকেই অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি সাংবাদিকদের জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায়। এরপরই দ্বিতীয় অধ্যায় কার্যকর হয়েছে।

নির্বাচন ঘিরে উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews