1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

নেছারাবাদে চেয়ারম্যানের ছেলে ও নৈশ প্রহরীকে ইয়াবাসহ গ্রেফতা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৯২ বার

নেছারাবাদ উপজেলা সংবাদদাতা:

নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে ও বিদ্যালয়ের নৈশ প্রহরীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার পুর্ব সোহাগদল গ্রামের গ্রিন রোড এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা সহ তাদের গ্রেফতার করে।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা শওকত জামান।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার ৭নং গুয়ারেখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস শিকদারের ছেলে শাকিল শিকদার (৩৫) এবং রাজিব মোল্লা (৪০) এগারোগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ও পাটিকেলবাড়ি গ্রামের মো. সুলতান মোল্লার ছেলে।

গ্রেফতারকৃতদের ডিবি পুলিশ নেছারাবাদ থানায় হস্তান্তর করে এবং ডিবি পুলিশ বাদী হয়ে রাতে নেছারাবাদ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। শুক্রবার (৮ আগষ্ট) সকালে গ্রেফতারকৃত আসামীদের পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারি শাকিল শিকদার দীর্ঘ দিন ধরে নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়নে মাদকের ব্যবসা করে আসছেন। অপরদিকে রাজিব মোল্লা এগারোগ্রাম স্কুলের নৈশ প্রহরীর চাকরির সুবাদে রাতের বেলা ঐ এলাকায় মাদক বিক্রি করে আসছে। এরা ছোট ছোট বিক্রেতাদের মাধ্যমে মাদকসেবীদের কাছে মাদক পৌঁছে দেয়।

পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো. তরিকুল ইসলাম জানান, তাদের দুজনকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগদল ইউনিয়নের পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকা থেকে ২৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews