1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

মহেশপুরে ১৮০০ মিটার সড়ক বেহাল, দুর্ভোগে গ্রামবাসী

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫৪৯ বার

মোঃমহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাপুর গ্রামের পশ্চিম পাড়া থেকে নগরবর্নি বাজার পর্যন্ত প্রায় ১৮০০ মিটারের সলিং রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়া এ সড়ক এখন গ্রামবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।

জনবহুল শাহাপুর গ্রামে রয়েছে একটি বাজার, একটি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মসজিদ, দুইটি ঈদগাহ, একটি মন্দির, কবরস্থান ও শ্মশান। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে কোনো জরুরি সেবার গাড়ি গ্রামে প্রবেশ করতে পারে না। এমনকি মসজিদ, মন্দির, কবরস্থান বা শ্মশানে যেতেও দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাটি ও বৃষ্টির পানির মিশ্রণে রাস্তাটি কাঁদার ভাগাড়ে পরিণত হয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন কাদা মাড়িয়ে যেতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গত ২০-২২ বছর ধরে এই রাস্তায় কোনো সংস্কার কাজ হয়নি। বিভিন্ন দপ্তরে বহুবার অভিযোগ করেও মেলেনি সমাধান। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি পাকা করে চলাচল স্বাভাবিক করা হোকl

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews