1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ দালাল সহ আটক

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৩৭ বার

মোঃ মহিদুল ইসলাম মহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহরে মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ দালাল সহ ঢাকা দক্ষিণের আঃলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জনতার হাতে আটক পরে পুলিশের কাছে সোপর্দ।

শনিবার সকালে স্বরুবপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজসহ ৩ জন দালাল জেলেপোতা মাঠ দিয়ে ঢাকা দক্ষিণ আ’লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে ভারতে পাচার করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়। খবর পেয়ে শ্যামকুর বিওপি ও মহেশপুর থানা পুলিশ ঘটনাস্তলে যায় এবং পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় শ্যামকুর ইউপির মেম্বার তরিকুল ইসলাম তরু জানায়,দালালরা উক্ত ব্যক্তিকে মাঠের মধ্যের রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে নিয়ে যাওয়ার সময় রাস্তা কাঁচা থাকায় ফেরার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করলে আ’লীগ নেতা রিয়াজউদ্দিন স্বীকার করেন দালালরা তাকে ৩ দিন ধরে আটক রেখেছে এবং তার কাছে থাকা ৩ লক্ষ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে নেয়। ঘটনাটি মেম্বার থানা পুলিশকে জানালে থানার এসআই আলমগীর হাজির হয়। অপর দিকে খবর পেয়ে বিজিবিই ঘটনাস্থলে আসে। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। অপর দালালরা হলো পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজ। এরা সকলেই মানব চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গত ২ মে উক্ত দালাল রিয়াজ পেপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানায় ওসি সাজজাদুর রহমান সাথে যোগাযোগ করলে তিনি জানান খবর পেয়ে ৪ জনকে থানা নিয়ে আসা হয়েছে এক জনের বাড়ি চাদপুর মতলব থানায়। তার বাপের নাম আবুল হোসেন ব্যাপারী। সে ঢাকা দক্ষিণের আ’লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলার রয়েছে। এই রির্পোট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews