1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৮৫ বার

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা লাহোরের মানাওয়ান এলাকায় একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। শুক্রবার (৮ আগস্ট) প্রকাশিত জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে দেশটির নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকার কারণে এটি শুধুমাত্র নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারত-পাকিস্তানের মধ্যে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে গত ১০ মে। সীমান্ত এখন অনেকটাই শান্ত থাকলেও পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ওড়ার খবরে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এটি ভারতের নজরদারি ড্রোন। যদিও এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, ভারত-পাকিস্তান সংঘাতে ইসরাইলি অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, যুদ্ধে ভারতীয় সেনারা ইসরায়েলের তৈরি হারফি ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে এবং যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্র সফল হয়েছে।

যদিও সামরিক সংঘাত থেমে গেছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখনও কমেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর পাকিস্তান থেকে সতর্কবার্তা এসেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি জানিয়েছেন, ভবিষ্যতে যদি ভারত কোনো আগ্রাসন চালায়, তাহলে পাকিস্তান ভারতের বাণিজ্যিক কেন্দ্রগুলো যেমন কলকাতা, জামশেদপুর ও রাঁচাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews