
অনলাইন নিউজ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াতে পারে ৪৫ হাজার ৯৮টি। এসব কেন্দ্রে থাকবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ। ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনায় দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন কর্মকর্তা। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে।
সভায় উল্লেখ করা হয়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।
আগামী নির্বাচন উপলক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে সম্ভাব্য ভোটার হতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত)। এই নির্বাচনে ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র এবং ১৯ হাজার অতিরিক্ত ভোটকক্ষ হতে পারে।
অপরদিকে ভোটকেন্দ্রে সম্ভাব্য মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণকারী কর্মকর্তার প্রয়োজন হবে। এক্ষেত্রে আগের চেয়ে ১০% বেশি ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। এর মধ্যে থেকে প্রয়োজনীয় জনবলসহ ৫% অতিরিক্ত ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ পেয়েছেন।
Leave a Reply