1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার

ঢাকা অফিস:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই রোডম্যাপে নির্বাচন-সংক্রান্ত সব প্রস্তুতি, করণীয় এবং বিস্তারিত দিকনির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি, নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য সাংবাদিকদের সঙ্গে বিশেষ বৈঠক করবে ইসি। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

আখতার আহমেদ বলেন, পর্যবেক্ষক হিসেবে মোট ৩১৮টি আবেদন পেয়েছি, যা বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এছাড়া নিবন্ধিত ২২টি রাজনৈতিক দলের বিষয়ে প্রাথমিকভাবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য কর্মকর্তাদের পাঠানো হবে।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি জানান, আউট অব কান্ট্রি ভোটিং পদ্ধতি নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। প্রক্রিয়া, সময়সীমা ও প্রয়োজনীয় কাভারেজ নিয়ে বিস্তারিত আলোচনার পর নিয়মিত ব্রিফিং দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোট নিয়ে কিছু বিষয় এখনও চূড়ান্ত হয়নি, সেগুলো নিয়েও শিগগির সিদ্ধান্ত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews