1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ইউরোপীয় মিত্রদের কাছ থেকে ৫ বিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে ইউক্রেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৬৮ বার

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার জানান, যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র কেনার জন্য ইউরোপীয় মিত্রদের কাছ থেকে ইতোমধ্যে ৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে কিয়েভ।

তিনি বলেন, এই অর্থায়ন ‘আমাদের প্রতিরক্ষা প্রকৃত অর্থেই শক্তিশালী করছে’।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক্স-এ পোস্ট করা বার্তায় জেলেনস্কি লিখেছেন, ‘আজ পর্যন্ত আমরা ১.৫ বিলিয়ন ডলার পেয়েছি। ন্যাটোর ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট’ উদ্যোগের মাধ্যমে ন্যাটো সদস্যরা একসঙ্গে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ইউক্রেনের জন্য কিনতে পারে—এটি এমন একটি ব্যবস্থা যা আমাদের প্রতিরক্ষা সত্যিই শক্তিশালী করছে।’

দুই নেতার এই উষ্ণ আলিঙ্গন ছিল দ্বিপাক্ষিক সহযোগিতার একটি প্রকাশ্য প্রদর্শন। তবে পরিস্থিতি একই সঙ্গে গুরুতর। কারণ, শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ইউক্রেন ও ইউরোপের জন্য বড় প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকরা বলছেন, আজ ডাউনিং স্ট্রিটে যতই ক্যামেরা থাকুক না কেন, এই সপ্তাহের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ঘটবে কাল (শুক্রবার) আলাস্কায়। সেই আলোচনায় স্টারমার বা জেলেনস্কি—দুজনের কেউই উপস্থিত থাকবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews