1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বহিষ্কৃত বিএনপি নেতা সেই জনি আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৩৬ বার

অনলাইন নিউজ: 

যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে চাঁদা আদায়ের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও তার সহযোগী চলিশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তুহিনকে আটক করেছে করা হয়েছে । বর্তমানে জনির মালিকানাধীন কণা ইকো পার্কে তাকে নিয়ে অভিযান পরিচালনা করছে র‍্যাব, ডিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথদল।

আটক আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া বাজার গরুহাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের পুত্র। অপরদিকে সাবেক ইউপি সদস্য তুহিন, চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মাহমুদ শেখের ছেলে।

গত ২ আগস্ট, নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অস্ত্রের মুখে বালুতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে, ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে খুলনা থেকে যৌথবাহিনী জনিকে আটক করে। এ মামলায় তার বাবাকেও আটক করা হয়েছে।

আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে ইতিপূর্বে তাকে বহিষ্কার করা হয়।

সূত্র জানায়, জনির বিরুদ্ধে ঘাট গোডাউন দখল, চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অপর একটি সূত্রে জানা গেছে, জনি তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সংখ্যালঘুদের জমি নামমাত্র মূল্যে দখল করে ‘কণা ইকো পার্ক’ নির্মাণ করেছেন।

এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন,অভিযান এখনো অব্যাহত রয়েছে।

সুত্র: গ্রামের কাগজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews