
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা-
নেছারাবাদের ঐহিয্যবাহী রাজবাড়ী ডিগ্রী কলেজের নবনির্বাচিত গভর্নিংবডির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগষ্ট) সকালে কলেজের অডিটোরিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের নবনির্বাচিত গভর্নিংবডির পরিচিত সভায় কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী ডিগ্রী কলেজের নবনির্বাচিত গভর্নিংবডির সভাপতি শাহ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ফকির শাহ্ নাসির উদ্দিন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম, সাবেক গভর্নিংবডির সদস্য মোঃ মজিবুর রহমান, কলেজের নবনির্বাচিত গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য ময়নুল হক, অভিভাবক মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মোঃ মনিরুজ্জামান, মোঃ ইদ্রিস আলী ফকির, একাশ শ্রেনীর ছাত্র বাধন মন্ডল প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত গভর্নিংবডির সকল সদস্যকে স্বাগত জানান এবং কলেজের শিক্ষা পরিবেশ ও সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শৃঙ্খলা বজায় রাখা গভর্নিং বডির অন্যতম দায়িত্ব।
উল্লেখ্য গত (৩ জুলাই) বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এর অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার এর স্বাক্ষরিত ওই কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিপত্র জারি করেন। গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি শাহ নাজিম উদ্দীন কলেজের প্রতিষ্ঠাতা ফকির শাহ নাসির উদ্দীনের ছেলে।
Leave a Reply