1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শার্শার চার গ্রাম জুড়ে গোলযোগ দশটি দোকান ভাঙচুর, আহত ৪

  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩০৩ বার
শার্শা সংবাদদাতা:

১৫ ই আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে শার্শার ডিহি ইউনিয়নের বেলতা, কাশিপুর, রঘুনাথপুর ও বটতলা গ্রামের অন্ততপক্ষে দশটি দোকান ভাঙচুর হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে ঝিকরগাছা উপজেলার মৌতা গ্রামের শাহজাহানের ছেলে তুহিন শার্শার ডিহি ইউনিয়নে বেলতা গ্রামে চার দোকানদারি করে।

বেলতা গ্রামের মান্নান মেম্বারের ছেলে রাব্বি তুহিনের দোকানে ওঠাবসা করে। গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তারা ফেসবুকে একটি শোক বার্তা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ডিহি ইউনিয়নের বিএনপি সমর্থকরা লাঠি সোটা নিয়ে শুক্রবার সন্ধ্যায় তুহিনের দোকানে রাব্বির উপরে অতর্কিত হামলা চালায়। দোকানে উপস্থিত বেলতা গ্রামের লোকজন তাদেরকে বাধা দেয়। হলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

এ ঘটনার পর মান্নান মেম্বার কাশিপুর গ্রামের করিমুল শেখ সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দের কাছে মীমাংসার জন্য আসে। তারা মীমাংসার আশ্বাস দিলেও শনিবার সন্ধ্যার আগে ৬০/৬৫ জন লাটিসোটা নিয়ে বেলতা গ্রামে তুহিনের দোকান,সামাদের দোকান ভাংচুর করে এবং কাশিপুর উত্তর পাড়ার মিজানুর, রেজাউল ও শহিদুলের দোকান ভাংচুর করে।

এরপর রঘুনাথপুর গ্রামের শেখ রাসেল স্মৃতি সংঘ নামের দুটি ঘর গুড়িয়ে দেয় এবং বটতলা গ্রামের শাওনের দোকানে আক্রমণ করলে গ্রামের লোকজন একজোট হয়ে আক্রমণকারিদের উপর চড়াও হয়। তাতে অনেকেই পালিয়ে গেলেও ৪ জন প্রহৃত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews