1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন : পরিবেশ উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার

অনলাইন নিউজ:বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ফেব্রুয়ারিতে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রোববার (১৭ অগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, বিদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই।উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সরকার সব বিষয় বিবেচনা করে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করেছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না—এনসিপির বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকের রাজনৈতিক অবস্থান ভিন্ন। সরকার কারও কথার ওপর কাজ করে না। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সরকার সে পথে অটল।

জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ভাবনা প্রসঙ্গে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল যদি গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে একমত হয়, তখন নির্বাচন বিষয়টি চূড়ান্তভাবে দেখা যাবে।জাফলংয়ে পাথর উত্তোলন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, আজ যারা শ্রমিকদের জন্য দুঃখ প্রকাশ করছেন, একসময় তারা ডিনামাইট দিয়ে বালু উত্তোলনের সময় ৬৫-৮০ জন শ্রমিককে হারিয়েছিল। তখন তাদের দুঃখ প্রকাশ করতে দেখা যেত না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews