1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার

অনলাইন নিউজ:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অগস্ট) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়ির ভেতরে থাকা চারজন আরোহীর মধ্যে দুজনই প্রাণ হারান।

দুর্ঘটনায় আহত অপর দুজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। ফলে দুর্ঘটনায় মোট তিনজন প্রাণ হারিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews