1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও চার স্মারক সই

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার

অনলাইন নিউজ:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে শুরুতে দুই মন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তৌহিদ হোসেন ও ইসহাক দারের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়।

চুক্তির মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি দেয়া হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে অংশীদারত্ব এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে গবেষণা ও নীতিবিষয়ক সহযোগিতা।

এসব চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক বিনিময় নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।এদিকে বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার।

দুই দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এক যুগ পর এটি ছিল পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফর শুরুর দিনে বেশ ব্যস্ত সময় পার করেন ইসহাক দার। তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews