1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

বার্সেলোনার রোমাঞ্চকর জয়

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার

ক্রীড়া ডেস্ক:

লা লিগায় উত্তেজনাপূর্ণ এক ম্যাচে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে এই জয়ের ফলে মৌসুমের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই ম্যাচের স্বাগতিক লেভান্তে লা লিগায় ফিরেছে তিন বছর পর। প্রথম ম্যাচে আলাভেসের কাছে ২-১ ব্যবধানে হারের পর বার্সার বিপক্ষে শুরুতে দ্বিগুণ লিড নিয়ে চমকই দিয়েছিল ভ্যালেন্সিয়ার ক্লাবটি। যদিও ম্যাচজুড়ে বার্সেলোনা ৮৩ শতাংশ পজেশন নিয়ে ২৬টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে ৮ শটের মধ্যে ৫টি লক্ষ্যে ছিল লেভান্তের।

স্বাগতিকদের চেপে শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় বার্সা। নিজেদের রক্ষণের এই ব্যস্ততার মাঝেই ১৫ মিনিটে পাল্টা আক্রমণ চালিয়ে ম্যাচে লিড নেয় লেভান্তে। উঁচু করে বাড়ানো বল জেরেমি হয়ে ইভান রোমেরোর কাছে গেলে, তিনি একজনকে কাটিয়ে বল জালে জড়ান। বিপরীতে আক্রমণ অব্যাহত দেখালেও ফিনিশিং দেওয়া খাচ্ছিল না কাতালানদের। ২৭ ও ৩৭ মিনিটে সমতায় ফেরার দুটি সুযোগ নষ্ট করেন তোরেস। লামিনে ইয়ামালের একটি শটও গোলরক্ষকের হাতে গিয়ে আটকায়।

বার্সেলোনা দ্বিতীয় গোল খেতে পারত ৪২তম মিনিটে। অল্পের জন্য লেভান্তের ফ্রি-কিক যায় হেডপোস্টের বাইরে দিয়ে। একইভাবে রাফিনিয়ার এক হেডও সামান্য বাইরে দিয়ে গিয়ে বার্সাকে হতাশা উপহার দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে বাল্দের হাতে বল লাগায় পেনাল্টি পায় লেভান্তে। ভিএআর দেখে দেওয়া সেই সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। এরপর স্পটকিকে মোরালেস নোগালেস লিড দ্বিগুণ করেন স্বাগতিকদের। হতাশা নিয়ে বিরতিতে যাওয়া বার্সা দ্বিতীয়ার্ধে নামতেই ব্যবধান কমায়। ইয়ামালের পাস পেয়ে ৪৯ মিনিটে বুলেট গতির শটে পেদ্রি স্কোরশিটে নাম তোলেন।

মিনিট তিনেক বাদেই সমতায় ফেরে বার্সা। রাফিনিয়ার কর্নার থেকে পাওয়া বল দারুণ ভলিতে তোরেস দ্বিতীয় গোলটি করেন। ১৩ মিনিটের ব্যবধানে এরিক গার্সিয়া এবং তোরেসের হেড ঠেকিয়ে দেন লেভান্তে গোলরক্ষক। একইভাবে দানি ওলমোর নিচু শট আটকেও তিনি হতাশ করেন। শেষদিকে আরও গতিতে আক্রমণ শাণায় বার্সেলোনা। রবার্ট লেভান্ডফস্কি, জুল কুন্দেরা নেমে লিড পেতে মরিয়া ছিলেন। তবে তাদের সেই আক্ষেপটা ঘুচেছে যোগ করা সময়ে লেভান্তে ডিফেন্ডারের আত্মঘাতী গোলে।

মৌসুমের প্রথম দুই ম্যাচে জিতেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। আগামী রোববার দিবাগত রাতে তারা পরবর্তী ম্যাচে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews