1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

নেছারাবাদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফকরুল আলমের গণসংযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

পিরোজপুর-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকরুল আলম গণসংযোগ করেছেন। শনিবার (৩০ আগষ্ট) বিকেলে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌর শহর ও জগন্নাথকাঠী, মিয়ারহাট বন্দরে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি।

ফকরুল আলম বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের দুঃখ-দুর্দশার সময় তাদের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির অঙ্গীকার।” আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তিনি নেছারাবাদ উপজেলার বাজার-ঘাট ও গ্রামীণ জনপদে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে উপজেলার বলদিয়া ইউনিয়নের সাবকে চেয়ারম্যান মো. শাহিন আহম্দে, আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যন মো. জাকির হোসেন নান্টু, স্বরূপকাঠী পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মহাসিন মিয়া, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. জিয়াউল হক সজিব, যুবনেতা মো. রেজাউল হাসান সুজনসহ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগকালে এলাকাবাসী বিএনপি নেতার প্রতি সমর্থন জানিয়ে বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews