1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

পুরান ঢাকায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪ জন

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার

রাজধানীর পুরান ঢাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) শহীদ হাসান আলী লেনে আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী আলাউদ্দিনের বাসভবনে অভিযান চালানো হয়। অভিযানের সময় আলাউদ্দিন পালিয়ে গেলেও সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯)। পরবর্তীতে তল্লাশির মাধ্যমে ১টি ৯ মি.মি. বেরেটা পিস্তল, ১টি ২২ এলআর পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি দেশীয় রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ছুরি, ১ বক্স বোমা তৈরির স্প্লিন্টার উদ্ধার করা হয়।

এছাড়া ৩টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন, ৪টি জাতীয় পরিচয়পত্র ও ২টি ড্রাইভিং লাইসেন্সও উদ্ধার হয় অভিযানে। পরে গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করা হয়। বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews