1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার

অনলাইন,

বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিভিন্নভাবে একটি মহল দেশকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করছে। নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হবে না বলে হুমকি দেয়া হচ্ছে। তবে কারও এ ধরণের হুমকিতে মাথা নত করতে রাজি নয় দেশের জনগণ। নির্বাচনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বিএনপিও রাষ্ট্রক্ষমতায় যাবে।

এদিকে, দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে বিঘ্নিত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এমনকি দেশের মধ্যেও ভারতীয় দালালরা সক্রিয় হয়েছে। জামায়াতের অবস্থানও ষড়যন্ত্রের অংশ। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশে নানাপ্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। সকল প্রকার দেশবিরোধী তৎপরতা কঠোর হস্তে দমন করতে হবে।

অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যে সংস্কার জনগণ বোঝে না, সেই সংস্কার জনগণ গ্রহণ করবে না। নির্বাচন নিয়ে আশঙ্কা বোধ করছি। সরকার ও কমিশনের আন্তরিকতা যথেষ্ট নয়। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিবাদ নির্মূল হয়নি। সরকার ও কমিশনের সদিচ্ছা যতই থাকুক, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত জনমনে শঙ্কা থাকবে।

একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে। দেশে-বিদেশে অবস্থান করে পতিত ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে। দেশের থাকা একটি গোষ্ঠীও নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews