1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

কেএনএ’র প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান,অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়েছে।

অভিযান থেকে উদ্ধার হয়েছে রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং অন্যান্য সরঞ্জামাদি।

আইপিআর-এর (অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক বার্তায় জানানো হয়েছে, সেনাবাহিনী সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে ব্যাপক তল্লাশি চালায়। এক মাসব্যাপী অভিযান চলাকালীন প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং কৌশলগত বিভিন্ন স্থাপনা দখল করা হয়।

কেএনএফের উপস্থিতি রুমা উপজেলায় প্রথম প্রকাশিত হয় ২০২২ সালের শুরুতে। সংগঠনটি মূলত বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রো জনগোষ্ঠীর সদস্য নিয়ে গঠিত হলেও সেখানে প্রধানত বম জনগোষ্ঠীর অংশ রয়েছে। এজন্য পাহাড়ে এ সংগঠনটি ‘বম পার্টি’ নামে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews