1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, মোবাইল কোটে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার

ঝিনাইদহ, প্রতিনিধি | স্বাধীন বাংলা নিউজ

ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ফয়লা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেদারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। অভিযুক্ত মো. সাহাবুদ্দিন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত সার ও বীজ ডিলার।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিলার সাহাবুদ্দিন ফয়লা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিন চালিত ভ্যানে ১১ বস্তা ইউরিয়া ও ১ বস্তা ফসফেট পাশর্^বর্তী সদর উপজেলার আড়মুখী এলাকার রবিউলের কাছে বেশি দামে বিক্রি করে। এ সময় নলডাঙ্গা এলাকায় ভ্যানটি পৌঁছালে স্থানীয়রা ধরে কৃষি কর্মকর্তাকে জানায়। মো. সাহাবুদ্দিন পৌরসভার বাইরে সার বিক্রি করতে পারবেন না।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি জানান, অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভা ছাড়া অন্য কোথাও সার বিক্রি করতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews