1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার

অনলাইন ডেস্ক:অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবক শামীম শেখের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামীম শেখ (২০) উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের ওহিদুল শেখের পুত্র। জানা যায়, বুধবার রাত ১০টার দিকে শুভরাড়া ইউনিয়নের আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এসময় একটি গুলি শামীম শেখের কপালের বাম পাশে বিদ্ধ হয়। ওই সময় গুলিতে আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি মো. রবিউল ইসলাম।

পারিবারিকসূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার সময় মো. শামীম শেখসহ একই এলাকার মো. আরমান আকুঞ্জি, মো. আল আমীন, মো. নাইম শুভরাড়া গ্রামের আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এসময় সন্ত্রাসীরা আকস্মিকভাবে এলোপাতাড়ি গুলি করলে একটি গুলি শামীম শেখের কপালের বাম পাশে বিদ্ধ হয়।

গুলির শব্দে ও তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন শামীম শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে প্রেরণ করে। ঢাকায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।অভয়নগর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শণকালে জানতে পেরেছি গুলিতে আহত শামীম শেখ চরমপন্থীদলের সদস্য। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews