1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬৯ জন কর্মকর্তা-কর্মচারী গণছুটিতে

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার

অনলাইন ডেস্ক,

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬৯ জন কর্মকর্তা-কর্মচারী গণছুটিতে গেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে গণছুটিতে গেছেন তারা।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (জঊই) বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের প্রতিবাদে এ ছুটি নিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নিম্নমানের মালামাল সরবরাহ, জনবল সংকট ও অটো পালস মিটারের মতো গ্রাহক হয়রানির ফাঁদে সমিতিকে জিম্মি করে রাখা হয়েছে।

রবিবার সকাল থেকে মাগুরা পল্লী বিদ্যুৎ ভবনে কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হতে থাকেন। তারা নিজেদের ছুটির দরখাস্ত জেনারেল ম্যানেজার শাহীন আহমেদের কাছে জমা দেন। সেই সঙ্গে নিজেদের দায়িত্বে থাকা মোবাইল ফোন জমা দেন তারা।

সমিতির সদস্যরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা ছুটিতে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews