1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ডাকসু নির্বাচন : ট্রাফিক নিয়ন্ত্রণ ও আগ্নেয়াস্ত্রের বিষয়ে ডিএমপির নির্দেশনা

  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার

অনলাইন ডেস্ক,

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন করা হবে।

ট্রাফিক নির্দেশনা অনুযায়ী, শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিংয়ে ডাইভারশন করা হবে।

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনসমূহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।

নগরবাসী, যানবাহন চালক ও যাত্রীসাধারণকে উপরোক্ত ক্রসিংগুলো আশপাশের এলাকা/সড়কসমূহ যথাসম্ভব এড়িয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

অন্য আরেকটি গণবিজ্ঞপ্তিতে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সকল প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews