নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।শনিবার বিকেলে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কলেজ মোড় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা ডা: আহমেদ শফিকুল হায়দার পারভেজ।কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ষ্টেট বিএনপির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি,এম, নাগিব হোসেন, বিএনপি নেতা লে: কর্ণেল (অব.) সাজ্জাদ হোসেন, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্টের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুকেশ সাহা আনন্দ। আরো বক্তব্য দেন নড়াইল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল,সাবেক ছাত্রনেতা এম রবিউল ইসলাম সাগর।
কালিয়া পৌর বিএনপির সেক্রেটারি সেলিম রেজা ইউসুফ,উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু,পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম, রেজাউল করিম,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দীন আনসারী, যুবদল নেতা মোল্যা বখতিয়ার হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: মাহীনুর ইসলাম।
Leave a Reply