1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মাদক ব্যবসা করতে নিষেধ করায়- কালীগঞ্জে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জন জখম, আটক ৩

  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে। ঘটনাটির নেপথ্যে রয়েছে নারী ঘটিত কাহিনী ও মাদক ব্যবসা উভয়ই জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, বাকুলিয়া গ্রামের গোলাম নবী (৬৮) তার ভাই ইসলাম হোসেন (৬৪) আমিরুল ইসলাম (৫৫) সিয়াম হোসেন (৫০) ও ইসলাম হোসেনের ছেলে আসলাম হোসেন (২৮)। তাদের মধ্যে আসলাম ও তার চাচা গোলাম নবীর শারিরীক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের দু’জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আহত আমিরুলের স্ত্রী কেয়া খাতুন জানান, তাদের গ্রামের সোহেল ও সাগর চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রামের মধ্যেই তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। রবিবার রাতে আসলাম তাদেরকে গ্রামের মধ্যে এ অবৈধ ব্যবসা করতে নিষেধ করে। এরপর তারা আসলামের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে এক পর্যায়ে মারধর শুরু করে। এ সময় আসলামের পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা আসলামের বাবা নুর ইসলাম ও চাচা গোলাম নবী, আমিরুল, সিয়ামকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি জানান, একটি নারী ঘটিত ব্যাপার নিয়ে মারামারির ঘটনার সূত্রপাত হয়েছে। নারী ঘটিত ঘটনাটিতে আসলাম নিজেই জড়িত। অপরপক্ষে হামলার সঙ্গে জড়িতদের বেশির ভাগই মাদক ব্যবসায় জড়িত।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িত সোহেল, আক্তার ও আকাশ নামের ৩ জনকে রাতেই পুলিশ আটক করেছে। থানায় মামলার প্রস্ততি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews