1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন

খিলক্ষেতে অস্ত্র ও গুলি সহ ৪ জনকে আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার

মফিজুর রহমান রেজা ।।

রাজধানীর খিলক্ষেতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর বিশেষ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ চার জনকে আটককরা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পুলিশ সুপার সালমান নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ঢাকা রিজেন্সি হোটেলের সামনে ফুটওভার ব্রিজের নিচে র‌্যাবের বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মুন্সীগঞ্জের মো. গোলাম মাওলা কায়েছ (৫৭) ও মো. পিয়ার হোসেন (৪২), ঝিনাইদহের মো. নাসিম রেজা (৩০) এবং পাবনার মো. আবুল কালাম আজাদ (৪০)। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি, ২টি ওয়ান শুটারগান, ২টি কার্তুজ, মাইক্রোবাস, ৪টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড ও নগদ ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews