
অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নিরপেক্ষ হয়েছে কি না—এ বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সজীব হোসেন জানান, তিনি গতকাল শহিদুল্লাহ হলে ভোট প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন, কার্জন হলে তিনটি প্রধান পদে ভোট প্রদানের সময়, বিশেষ করে জিএস পদপ্রার্থী সম্রাটের ভোট শূন্য দেখানো হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, “আমি নিজ হাতে ভোট দিলাম, আমার ভোট গেল কোথায়?” তিনি আরও বলেন, ব্যালট পেপার বাতিল হলে তা প্রকাশ করা উচিত, কারণ এটি বাতিল হওয়ার কথা নয়।
Leave a Reply