
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি,
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন “গরীব দুঃখী সমাজ কল্যাণ সংস্থা”-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বারবাজার বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসায় এই উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ; শাহরিয়ার সাদমান সিজান। সঞ্চালনার ছিলেন মোঃ রায়হান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দসহ, বারবাজার গ্রন্থনাগার কেন্দ্রের সভাপতি; আলমগীর হোসেন, স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি; রকিব হোসেন, এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি বলেন “গরীব দুঃখী সমাজ কল্যাণ সংস্থা একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রতিষ্ঠার পর থেকে সমাজের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। ইতিমধ্যেই আমাদের সংগঠন ১০০০ এর অধিক রক্তদান করেছি। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক সচেতনতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছি। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে সকল অতিথি ও স্বেচ্ছাসেবী সদস্যদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
Leave a Reply