
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। (১২ই সেপ্টেম্বর)শুক্রবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বারবার নির্বাচিত সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী মুর্শিদা জামান বেলটু।
সভাপতির দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও থানা বিএনপির সাবেক সম্মানিত সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপিকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply