1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার

ঝিনাইদহ প্রতিনিধি-

আসন্ন শারদীয়া দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ঝিনাইদহের কালীগঞ্জে মতবিনিময় সভার আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এই সম্প্রীতি সভায় সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

রবিবার সকালে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে কালীবাড়ী পূজা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবপ্রসাদ মৈত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিখিল সাহা, তাপস বিশ^াস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি তিথী রানী, সাধারণ সম্পাদক উজ্জল কুমার অধিকারীসহ বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, স্বাধীন বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার আছে। কে কোন ধর্মের এটা না দেখে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। মুসলিমদের যেমন স্বাধীনতা সংগ্রামে অবদান আছে, তেমনি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্ন করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews