
মিনারুল ইসলাম কালীগঞ্জ ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বারোবাজার হাই স্কুল মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দলীয় অফিসের সামনে শেষ হয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী এবং আগামী দিনের সম্ভাব্য প্রার্থী, মুর্শিদা জামান বেল্টু। তিনি বলেন— বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়, আর আজও সে লক্ষ্য পূরণে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন, সাবেক কালীগঞ্জ উপজেলা সাবেক বিএনপি’র ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোজাফফর হোসেন মংলু, সাবেক যুবদল নেতা জাহিদ হাসান এনডি, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
বক্তারা বিএনপি’র ৪৭ বছরের পথচলার ইতিহাস তুলে ধরে বলেন— দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারো গণমানুষের দলে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply