1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

অভিনেতা হবে কুকুরের মতো, পূজা ভাটের নির্যাতন প্রসঙ্গে মুজাম্মেল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার

অনলাইন ডেস্ক,

বলিউড অভিনেতা মুজাম্মেল ইব্রাহিম। ২০০৭ সালে ‘ধোঁকা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। অনেক স্বপ্ন নিয়ে বলিউডে পা রাখলেও দ্রুতই তা দুঃস্বপ্নে রূপ নেয়। কারণ পরিচালক পূজা ভাটের অকথ্য নির্যাতন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল। এতে করে মনের ভেতর যে ক্ষত তৈরি হয়েছে, তা এখনো বয়ে বেড়াচ্ছেন ৩৯ বছরের এই অভিনেতা।

হিন্দি রুশকে দেওয়া সাক্ষাৎকারে মুজাম্মেল ইব্রাহিম বলেন, “আমি আগে কখনো এতটা টক্সিক পরিবেশ দেখিনি। আমি এতটা গালাগাল শুনে অভ্যস্ত ছিলাম না। ওটা আমার জন্য খুবই ট্রমাটিক অভিজ্ঞতা ছিল।”

প্রচণ্ড চাপের মধ্যে কাজ করেছিলেন মুজাম্মেল। কারণ কাশ্মীর থেকে পরিবারকে মুম্বাইয়ে নিয়ে এসেছিলেন। তার সামনে বিকল্প কোনো কিছু ছিল না। তাই ভেতরে ভাঙা অনুভব করলেও কাজ চালিয়ে যেতে বাধ্য হন। মুজাম্মেল বলেন, “অসহ্য নির্যাতন সহ্য করেও আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। কারণ আমি ছিলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এটি আমাকে শেষ করে দিয়েছিল। এটা ভাবলেও আমার কষ্ট হয়, আমি যা সহ্য করেছি তা কাউকে বলতেও পারিনি। কারণ ওরা প্রভাবশালী লোকজন।”

 

পরিচালক পূজা ভাটের সঙ্গে মুজাম্মেলের সমস্যা ছিল। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “মহেশ ভাট সিনেমার বেশিরভাগ অংশের শুটিং করেছিলেন। কিন্তু সমস্যা শুরু হয়, যখন পূজা ভাট সিনেমাটির দায়িত্ব নেন। শুধু পরিচালক আমাকে কষ্ট দিয়েছেন। টিমটি দারুণ ছিল। ভাট সাহেব ‘ধোঁকা’ সিনেমার পর আমাকে আরো তিনটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই তিক্ত অভিজ্ঞতার কারণে আমি একটাও গ্রহণ করিনি।”

‘রাজ টু’ সিনেমায় অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন মুজাম্মেল। যদিও সিনেমাটি পূজা ভাট পরিচালনা করেননি। এই সিদ্ধান্তের জন্য তাকে চরম মূল্য দিতে হয়। মুজাম্মেল বলেন, “তারা আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছিল।”

 

সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় অনেকের তা ভালো লাগেনি। এ তথ্য উল্লেখ করে মুজাম্মেল বলেন, “আমার পরিচালক (পূজা ভাট) মিডিয়ার মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলেন এবং নানা গুজব ছড়িয়েছিলেন। তিনি আমাকে হেয় করতে ‘নারী হওয়ার সুবিধা’ নিয়েছিলেন। তার ভাব ছিল, ‘অভিনেতা হবে কুকুরের মতো; বসতে বললে বসতে হবে, দাঁড়াতে বললে দাঁড়াতে হবে।”

পূজার নির্যাতন মুজাম্মেলের ভেতরে ভয় ধরিয়ে দিয়েছিল। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “ওটা আমার ভেতরে ভয় ধরিয়ে দিয়েছিল। ওই সময়টা ছিল অত্যন্ত মানসিক চাপপূর্ণ ও যন্ত্রণাদায়ক। সেই অভিজ্ঞতা আমার ইনসমনিয়া ট্রিগার করে; এখনো এ রোগে ভুগছি।” 

২০০৩ সালে ‘গ্ল্যাডর‍্যাগস ম্যানহান্ট ইন্ডিয়া’ জিতে মুজাম্মেল অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে ‘ধোঁকা’ সিনেমায় অভিনয় করেন। এরপর ‘হর্ন ওকে প্লিজ’, ‘উইল ইউ মেরি মি?’ এর মতো কিছু সিনেমায় তাকে দেখা গেলেও সেগুলো বিশেষ সাফল্য পায়নি। সর্বশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’-এ। এটি ২০২০ সালে মুক্তি পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews