1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার
❒ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ছবি: ইন্টারনেট

অনলাইন ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সরকারকে সাধুবাদ জানিয়ে গণঅধিকার পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার জন্য সরকারকে সাধুবাদ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নুরুল হক নুরের চিকিৎসা হবে বলে দলটির নেতারা জানিয়েছেন।

গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেধড়ক লাঠিপেঠায় গুরুতর আহত হন নুর। এরপর থেকে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন ডাকসুর সাবেক এ ভিপি। ওই হামলায় জড়িতদের শাস্তিও দাবি করে আসছে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এই মাসের শুরুর দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews