1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

মনিরামপুরে মৃদু ভূমিকম্প

  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার
❒ যশোরের মনিরামপুরে মৃদু ভূমিকম্প ছবি: প্রতীকী

অনলাইন ডেস্ক:

যশোরের মণিরামপুর উপজেলায় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এ নিয়ে চলতি মাসে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র টেলিপ্রিন্টার অপারেটর মো. গোলাম মোস্তফার দেওয়া এক বার্তায় বলা হয়েছে, দুপুর ২টা ২৭ মিনিট ২৯ সেকেন্ড অক্ষাংশ ২২.৯৫° উত্তর, দ্রাঘিমা ৮৯.১৩° পূর্ব যশোরের মণিরামপুর এর উৎপত্তিস্থল। ঢাকা থেকে এর দূরত্ব ১৫৭ কিলোমিটার। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন,এটি নিম্নমাত্রার ভূমিকম্প। মণিরামপুরে ছিল এর উৎপত্তিস্থল। দেশে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছিল ২১ সেপ্টেম্বর। সেদিন সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে এর উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪। এর এক সপ্তাহ আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিনের ভূমিকম্পে কেঁপেছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews