1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বুকে ধানের শীষ লাগিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার পরামর্শ হাসনাতের ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান নেছারাবাদে যুবদল নেতা গ্রেফতার সুন্দরবনের বনদস্যু ও জলদস্যু দমন হবে আমার প্রথম কাজ : সোমনাথ দে কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত সন্ত্রাস চাঁদাবাজি জমি দখল দূর করার অঙ্গীকার ব্যক্ত করেন সোমনাথ দে  কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর দু’টি অফিস ভাংচুর ককটেল নিক্ষেপ দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক

চুক্তির পথে জাপান বাংলাদেশ ❒ সমরাস্ত্র, প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি করতে চায় জাপান। চলতি বছরের মধ্যেই এ চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। চুক্তিটি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হবে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাংলাদেশের জন্য সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহারের দ্বার উন্মোচন করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গত মে মাসের টোকিও সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সেই বৈঠকের ধারাবাহিকতায় উভয় দেশ নীতিগতভাবে একটি প্রতিরক্ষা প্রযুক্তি ও সমরাস্ত্র বিনিময়–সংক্রান্ত চুক্তিতে সম্মত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশ ও জাপান প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক সম্মতিপত্রে সই করার পর থেকেই বিস্তারিত প্রতিরক্ষা চুক্তির প্রস্তুতি চলছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাপানের প্রতিরক্ষা নীতি অনুসারে বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা তিনটি মূল উপাদানের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে।

সেগুলো হলো প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর: আওতায় নৌ টহলযান, যোগাযোগব্যবস্থা, নজরদারির প্রযুক্তি ও অপ্রাণঘাতী সামরিক সরঞ্জাম; যৌথ গবেষণা: সাইবার নিরাপত্তা, স্যাটেলাইট প্রযুক্তি, উপকূলীয় নজরদারি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা; কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা: সরবরাহকৃত সমরাস্ত্র তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এবং ব্যবহারের ক্ষেত্র নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে।

বিশ্লেষকদের মতে, এসব উপাদান বাংলাদেশকে সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দেবে।

এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জন্য এ চুক্তি নতুন অধ্যায় সূচিত করবে। তবে এর ভূরাজনৈতিক প্রতিক্রিয়ার কথাও বলছেন তারা। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহ করে আসছে। জাপানের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়লে চীন কিছুটা অস্বস্তি বোধ করতে পারে। তাই বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে এগোতে হবে ঢাকাকে।

সূত্র মতে, জাপান প্রয়োজনে আর্থিক সহায়তার ভিত্তিতে সমরাস্ত্র বিক্রির প্রস্তাবও বিবেচনা করছে। এর আগে শেখ হাসিনার টোকিও সফরের প্রস্তুতিকালে এ বিষয়টি আলোচনায় আসে, যদিও সফরটি স্থগিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews