1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

দুর্গাপূজায় কোনো নাশকতার শঙ্কা নেই

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার

অনলাইন ডেস্ক:এবারের দুর্গাপূজাকে ঘিরে দেশে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার লাখেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান।তিনি বলেন, এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য, ৭০ হাজার পুলিশ, ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

বিশেষভাবে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পার্শ্ববর্তী দেশ ভারত এবং কিছু উগ্র গোষ্ঠী পূজার সময় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সরকার এসব অপতৎপরতা কঠোরভাবে দমন করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

চলতি বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজারটি বেশি। এ তথ্য তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।এ সময় তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জাতিসংঘকে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অবহিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews