
হে দুঃখ
লেখক – মিনহাজুর রহমান মাহবুব
হে দুঃখ কেনো তুমি আমার নিত্যসঙ্গী হলে
আমার আনন্দ, সুখ চিরতরে কেঁড়ে নিলে?
এই রৌদ্রমাখা আকাশে কেন মেঘের গর্জন
প্রকাশ্যে হাসি গহীনে যে বৃষ্টি বর্ষন!
হে দুঃখ কেনো হলে তুমি আমার ছায়া
কেঁড়ে নিলে আমার চারিপাশের মায়া!
হে দুঃখ কেনো তুমি এলে আমার জীবনে
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছো প্রতিক্ষণে!
হে দুঃখ তুমি কি শুনোনি আমার হাহাকার
তবে কেন আসো ফিরে বারবার?
কেনো তুমি এতো নির্মম, নির্দয়
আমার এ হৃদয় করছো যে ক্ষয়!
এই শহরে আমি কী একা, আর কেহ নাই?
তবে কেন আমি একাই জ্বলে পুড়ে ছাই।
হে দুঃখ কেনো ভাসাও তোমার জলে আমায়
আমি যে কবে কাল থেকে আছি সুখের আশায়!