
অনলাইন ডেস্ক:জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত হয়নি, শুধু দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
সাংবাদিক মেহদি হাসানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তবে তিনি স্পষ্ট করেন, দল হিসেবে তারা এখনো বৈধ এবং এই স্থগিতাদেশ যে কোনো সময় প্রত্যাহার করা হতে পারে।নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নির্বাচন কমিশনের এখতিয়ার।
তিনি জানান, নির্বাচন কমিশনই নির্ধারণ করবে কোন দল ভোটে অংশ নিতে পারবে।তিনি আরও বলেন, আমি মানি না যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক রয়েছে। তাদের সমর্থকেরা সাধারণ ভোটারের মতো ভোট দিতে পারবে, কিন্তু সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।ড. ইউনূস অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, দায় স্বীকার করেনি এবং সব সময় অন্যের ওপর দায় চাপিয়েছে।
Leave a Reply