1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ‘ন্যায়সঙ্গত : পুতিন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার
❒ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, রাশিয়ার সেনারা এই যুদ্ধে জয়লাভ করছে এবং পুরো দেশ একসঙ্গে ঐতিহাসিক ঐক্য রক্ষা করছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্রেমলিনের ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছেন। সমগ্র রাশিয়া এই ন্যায়সঙ্গত যুদ্ধে লড়ছে এবং কঠোর পরিশ্রম করছে।

তিনি আরও যোগ করেন, আমরা মাতৃভূমির প্রতি ভালোবাসা ও ঐতিহাসিক ঐক্য রক্ষা করছি। আমরা লড়ছি এবং জয়লাভ করছি।

পুতিনের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন রাশিয়ার বাহিনী ইউক্রেনের বিভিন্ন অংশে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ওপেন সোর্স যুদ্ধক্ষেত্র মানচিত্র অনুযায়ী, রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা দেশের মোট ভূখণ্ডের প্রায় ১৯ শতাংশ। এ এলাকায় রয়েছে ক্রিমিয়া উপদ্বীপসহ পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় অংশ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্ক অঞ্চলের শান্দ্রিগোলোভে এবং জারিচনে নামের দুটি গুরুত্বপূর্ণ গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে। দুটি গ্রামই স্লোভিয়ানস্ক শহরের উত্তর-পূর্বে অবস্থিত।

রুশ বাহিনীর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনারা ভবন থেকে ভবনে অগ্রসর হয়ে শান্দ্রিগোলোভে গ্রাম নিয়ন্ত্রণে নিচ্ছে এবং রুশ পতাকা উত্তোলন করছে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ডোব্রোপিলিয়া শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে কিছুটা অগ্রগতি হয়েছে। যদিও দোনেৎস্কে গ্রাম হারানোর বিষয়ে কিয়েভ সরাসরি কোনো মন্তব্য করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তিনি এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন।

সম্প্রতি ট্রাম্প তার পূর্বের অবস্থান থেকে কিছুটা সরে এসে জানান, ইউক্রেনের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের এখনো সুযোগ রয়েছে। পাশাপাশি, ওয়াশিংটন কিয়েভের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র অনুরোধ বিবেচনা করছে, যা দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews